Skip to content
২০০৫ সাল থেকে কমিউনিটির সেবায়Fáilte · স্বাগতম · Welcomeinfo@abai.ie
ABAIবাংলাদেশী · আয়ারল্যান্ড
আমাদের সম্পর্কে

আবাই কি এবং কেন?

অল বাংলাদেশী অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের পরিচয় ও উদ্দেশ্য।

আমাদের সম্পর্কে

“সারা বিশ্বের কোনো দেশে একটি সংগঠনের ছায়াতলে সকল প্রবাসীদের একতাবদ্ধ থাকা নজিরবিহীন। আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশীরা এ ব্যাপারে পথিকৃৎ।”

আবাই কি?

একটি স্বপ্ন থেকে ২০১০ সালে আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত কিছু দূরদর্শী প্রবাসী বাংলাদেশী সমগ্র আয়ারল্যান্ডের বাংলাদেশীদের একত্র করে একটি ছাতা সংগঠন গড়ার উদ্যোগ নেন। ২০১১ সালের অক্টোবরে একটি প্রত্যক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে অল বাংলাদেশী অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড (আবাই)-এর প্রথম কার্যকরী পরিষদ গঠিত হয়।

২০১২ সালের ১লা জানুয়ারি থেকে প্রথম পরিষদ কার্যক্রম শুরু করে এবং ২০১৩ সালে একটি লিখিত গঠনতন্ত্র গ্রহণ করা হয়। গঠনতন্ত্রের আলোকে আবাই একটি স্বেচ্ছাপ্রসূত, সমাজসেবামূলক, অসাম্প্রদায়িক ও অলাভজনক জোটভুক্ত ছাতা সংগঠন।

কেন এই সংগঠন প্রয়োজন ছিল?

তখন কাউন্টিভিত্তিক কয়েকটি সংগঠন ছিল, কিন্তু তাদের নির্বাহীরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না হওয়ায় সার্বজনীন গ্রহণযোগ্যতা কম ছিল এবং কাউন্টিগুলোর মধ্যে সমন্বয়ও ছিল না। আবাই এর লক্ষ্য ছিল প্রতিটি কাউন্টিতে একটি কাঠামো এবং একটি কেন্দ্রীয় কাঠামো তৈরি করা — যা সমন্বয় ও যোগাযোগের মাধ্যমে প্রবাসী কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখবে।

আয়ারল্যান্ডে কোনো বাংলাদেশী দূতাবাস না থাকায় কনসুলার সেবা আয়োজন ও কমিউনিটিকে প্রতিনিধিত্ব করার প্রয়োজন বিশেষভাবে অনুভূত হয়।

লক্ষ্য ও উদ্দেশ্য

আমরা যা অর্জন করতে চাই

1

আয়ারল্যান্ড ও বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করা।

2

আয়ারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশীর মধ্যে সুসম্পর্ক তৈরি ও বজায় রাখা।

3

প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও উত্তরাধিকার তুলে ধরে জাতীয় সুনাম বৃদ্ধি করা।

4

সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং গুরুত্বপূর্ণ দিবস উদযাপন।

5

আইরিশ সমাজে আত্তীকরণ ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন।

6

বাংলাদেশীদের সুখী ও সমৃদ্ধ জীবনযাপনে সহায়তা ও উৎসাহ প্রদান।

আমাদের কার্যক্রম

কমিউনিটির সেবায়

ছাতা সংগঠন

আয়ারল্যান্ডজুড়ে কাউন্টি সংগঠনগুলোকে একত্রকারী কেন্দ্রীয় সংগঠন।

কল্যাণ ও শোক সহায়তা

অসুস্থতা ও মৃত্যুশোকে সদস্যদের পাশে থাকা, নিবেদিত সহায়তা তহবিলসহ।

স্বাস্থ্য সহায়তা

কমিউনিটির চিকিৎসকদের মাধ্যমে জিপি ও বিশেষজ্ঞ সেবা এবং দোভাষী সহায়তা।

ধর্মীয় জীবন

মাহফিল, পূজা ও ধর্মীয় শিক্ষায় সহায়তা — সকল বিশ্বাসের স্বাধীনতা ও সম্মান।

বাংলা ভাষা

কাউন্টিভিত্তিক বাংলা স্কুল — নতুন প্রজন্মকে মাতৃভাষায় শিকড়বদ্ধ রাখা।

কনসুলার ও পাসপোর্ট

স্থানীয় দূতাবাসের অভাবে লন্ডন হাই কমিশনের সেবা আয়ারল্যান্ডে পৌঁছে দেওয়া।

খেলা ও পুরস্কার

টুর্নামেন্ট ও বার্ষিক পুরস্কার — সেবা, শিক্ষা ও অর্জনের স্বীকৃতি।

বৈষম্যহীন

জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ বা সক্ষমতা নিয়ে কোনো বৈষম্য নয়।

Le meas·শ্রদ্ধার সাথে·With respect

এই লেখাটি আবাই-এর গঠনতন্ত্র অবলম্বনে প্রস্তুত। মূল রচয়িতা —

Dr. Zinurain Jaigirdar

আবাই-এর প্রথম নির্বাচিত সভাপতি · MBBS, DA, FCPS, MSc — Consultant, Anaesthesia & Intensive Care